3:50 am, Thursday, 30 July 2026

আজ ববিতার জন্মদিন

  • MIT ERP
  • Update Time : 02:36:38 am, Thursday, 30 July 2026
  • 2
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আজ বাংলাদেশের চলচ্চিত্রের সর্বকালের অন্যতম সেরা নায়িকা ববিতার জন্মদিন। আজ তিনি ৭৪ বছরে পা রাখছেন। ববিতা তার একমাত্র ছেলে অনিকের সঙ্গে জন্মদিন উদযাপন করবেন বিধায় তিনি গত ২৪ জুলাই কানাডার টরন্টোতে চলে গেছেন। টরন্টোতে আজ অনিকের সঙ্গে জন্মদিন উদযাপন করে আগামীকাল খুব ভোরবেলায় টরন্টো এয়ারপোর্ট থেকেই তার ছেলেকে সঙ্গে নিয়ে খান মোহাম্মদ আলীর উদ্যোগে আয়োজিত যুক্তরাষ্ট্রের নর্থ হলিউডের সার্চ অব সাইন্টোলজিতে অনুষ্ঠিতব্য আনন্দমেলা অ্যাওয়ার্ড ও কালচারাল প্রোগ্রাম ২০২৬ অংশগ্রহণের জন্য রওয়ানা হবেন। আগামী ২ আগস্ট ববিতা এই আনন্দ মেলা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে লাইফ টাইম অ্যাচিভম্যান্ট অ্যাওয়ার্ডে ভূষিত হবেন। এদিকে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে পরেরদিন খান মোহাম্মদ আলীর উদ্যোগে আয়োজিত স্পেশাল ডিনার পার্টিতেও অংশগ্রহণ করবেন ববিতা। এরপর ববিতা নিজের মতো করে অসময়ে কাটিয়ে আগামী ৫ আগস্ট তিনি কানাডায় ফিরে যাবেন। এদিকে ববিতার জন্মদিন উপলক্ষে এরইমধ্যে দ্য বেস্ট টুয়েন্টিফোর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ববিতাকে নিয়ে জন্মদিনের গান আওয়ার ড্রিম গার্ল। গানটি লিখেছেন সাংবাদিক ওমর ফারুক। সুর সংগীত করেছেন শান সায়েক। গানটিতে কণ্ঠ দিয়েছেন রাশেদ, শাপলা পাল, শান, রাইসা, জয় ও তানজিন মিথিলা। গত ২২ জুলাই এই গানের মিউজিক ভিডিওতে ববিতা নিজেও অংশগ্রহণ করেন। চলতি বছরেই ববিতা একুশে পদকে ভূষিত হয়েছেন। এ ছাড়াও তিনি হুজ হু ও মা পদক ২০২৬-এও ভূষিত হয়েছেন এই বছরেই। যে কারণে ববিতা তার জীবনের চলার পথে ২০২৬ সালটিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন। আবার এই বছরেই তিনি যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো লাইফটাইম অ্যাচিভম্যান্ট অ্যাওার্ড-এ ভূষিত হচ্ছেন। ববিতা বলেন, একজন নায়িকা হিসেবে এই দেশের কোটি কোটি সিনেমাপ্রেমী মানুষের ভালোবাসা পেয়েছি। একমাত্র ছেলে অনিককে মানুষের মতো মানুষ বানাতে পেরেছি। এখনো মানুষের ভালোবাসা পেয়ে যাচ্ছি। জীবন নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার জীবন প্রাপ্তিতে, ভালোবাসায় পরিপূর্ণ। আমি দর্শকের প্রতি, আমার প্রতিটি সিনেমার প্রযোজক, পরিচালক, সিনেমাটোগ্রাফার, মেকাপম্যান, সহশিল্পীসহ সবার প্রতি কৃতজ্ঞ। আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি ভালো থাকি। উল্লেখ্য, বাংলাদেশে একমাত্র ববিতাই যিনি অস্কারজয়ী নির্মাতা সত্যজিৎ রায়ের অশনিসংকেত সিনেমায় অভিনয় করেছেন। বহু সিনেমায় অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। নিজেও সিনেমা প্রযোজনা করেছেন তিনি। ২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্রের ডালাসে ৫ আগস্ট ববিতা ডে হিসেবে উদযাপিত হয়ে আসছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

আজ ববিতার জন্মদিন

Update Time : 02:36:38 am, Thursday, 30 July 2026