3:53 am, Thursday, 30 July 2026

ভারতে বন্যার তাণ্ডব, প্রাণহানি বেড়ে ৭৫

  • MIT ERP
  • Update Time : 02:31:30 am, Thursday, 30 July 2026
  • 2
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারতজুড়ে টানা ভারি বৃষ্টি, বন্যা ও ভূমিধসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন রাজ্যে প্রাণহানির সংখ্যা বেড়ে অন্তত ৭৫ জনে পৌঁছেছে। সবচেয়ে নাজুক পরিস্থিতি আসামে, যেখানে এক সপ্তাহের বেশি সময় ধরে চলা বন্যায় এখনো ৬২২টি গ্রামের সাড়ে তিন লাখ মানুষ পানিবন্দি। ক্ষতিগ্রস্ত হয়েছে এক লাখ একরেরও বেশি কৃষিজমি। রাজধানী দিল্লিতেও এক দিনের ভারি বৃষ্টিপাতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় তীরবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার ছিল চলতি বছরের সবচেয়ে বৃষ্টিবহুল দিন, আর বুধবারও দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, গভীর নিচচাপের প্রভাবে আগামী কয়েক দিন দেশের উত্তর, মধ্য, পূর্ব, পশ্চিম ও দক্ষিণাঞ্চলের ২০টির বেশি রাজ্যে ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। ওড়িশা ও ছত্তিশগড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ছত্তিশগড়ে বজ্রপাতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে, আর ওড়িশায় প্রায় এক লাখ মানুষ পানিবন্দি। উত্তরাখ-ে ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কায় চার ধাম যাত্রা দুই দিনের জন্য স্থগিত করা হয়েছে। মহারাষ্ট্র, জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, ঝাড়খ- ও উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায়ও বন্যা ও জলাবদ্ধতায় জীবনযাত্রা ব্যাহত হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী এক থেকে দুই দিন দেশের বিস্তীর্ণ এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ভারতে বন্যার তাণ্ডব, প্রাণহানি বেড়ে ৭৫

Update Time : 02:31:30 am, Thursday, 30 July 2026