3:41 am, Thursday, 30 July 2026

ইরাকে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলা, নিহত ২০

  • MIT ERP
  • Update Time : 02:36:23 am, Thursday, 30 July 2026
  • 1
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র যৌথ বিমান হামলা চালিয়েছে। দেশটির সাতটি প্রদেশে পরিচালিত এ অভিযানে অন্তত ২০ জন নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন বলে জনপ্রিয় গণসমাবেশ বাহিনী জানিয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও সংগঠনটির দাবি। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক ড্রোন হামলার জবাবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ডের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়েছে। তাদের দাবি, ইরাকের ভূখ- ব্যবহার করে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো সৌদির পূর্বাঞ্চল ও রাজধানী রিয়াদের তেল স্থাপনায় ড্রোন হামলার চেষ্টা চালিয়েছিল, তবে সেগুলো প্রতিহত করা হয়। জনপ্রিয় গণসমাবেশ বাহিনীর অভিযোগ, বাগদাদ, ওয়াসিত, নিনভে, বসরা, কিরকুক, কারবালা ও দিয়ালা প্রদেশে তাদের বিভিন্ন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এতে ভবন, সামরিক যান ও অন্যান্য অবকাঠামোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সংগঠনটি এই হামলাকে ইরাকের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। অন্যদিকে ইরাকি সরকার জানিয়েছে, কোনো বন্ধুত্বপূর্ণ দেশের বিরুদ্ধে হামলার জন্য তাদের ভূখ- ব্যবহার করতে দেওয়া হবে না। এদিকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট সৌদি আরবে ড্রোন হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, সৌদি আরবের অভিযোগ ভিত্তিহীন। হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ইরাকে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলা, নিহত ২০

Update Time : 02:36:23 am, Thursday, 30 July 2026