ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দীপকে বলেছেন, নরেন্দ্র মোদী ইনফ্লুয়েন্সার হিসেবে ভালো করছেন। এ কারণে তার প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে দেওয়া উচিত। বুধবার (২৯ জুলাই) মহারাষ্ট্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অভিজিৎ দীপকে এ সময় যুবকদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া ভারতের প্রধানমন্ত্রী মোদীর ভিডিওগুলোর সমালোচনা করেন। তিনি বলেন, আমি মনে করি তার ইনফ্লুয়েন্সার হয়ে যাওয়া উচিত। তিনি এতে বেশ ভালোই করছেন। তিনি আরও বলেন, তিনি যদি এত ভালো ইনফ্লুয়েন্সারই হন তাহলে তার প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে দেওয়া উচিত এবং অন্য কাউকে এ কাজ করতে দেওয়া উচিত। মঙ্গলবার কংগ্রেস এমপি প্রিয়াঙ্কা গান্ধীও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইনস্টাগ্রাম ভিডিওগুলো নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, নতুন নতুন অ্যাঙ্গেল থেকে ভিডিও করলেই আপনি জেন-জিদের ভোট পাবেন না। প্রধানমন্ত্রীকে তার হৃদয়ের অ্যাঙ্গেল বদলাতে হবে। বুধবার প্রশ্নফাঁস নিরোধী আইন নিয়েও মন্তব্য করেন ককরোচ জনতা পার্টির সভাপতি। অভিজিৎ দীপকে বলেন, আমি মনে করি এরকম আইন হতেই থাকবে। কিন্তু এদের লক্ষ্য সঠিক না হলে পরিবর্তন সম্ভব না। তিনি আরও বলেন, এই দেশে অনেক ভালো আইন তৈরি হয়েছে। একের পর এক শুধু আইন তৈরি হতেই থাকে। সূত্র : হিন্দুস্তান টাইমস
4:38 am, Thursday, 30 July 2026
শিরোনাম :
প্রধানমন্ত্রী ছেড়ে মোদীর ইনফ্লুয়েন্সার হয়ে যাওয়া উচিত: অভিজিৎ দীপকে
-
MIT ERP
- Update Time : 03:21:40 am, Thursday, 30 July 2026
- 4
Tag :














