3:28 am, Friday, 31 July 2026

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সার জব্দ, আটক ৬

  • MIT ERP
  • Update Time : 12:46:11 am, Thursday, 30 July 2026
  • 9
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নোয়াখালীর ভাসানচর উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সার, ছোলা ও বুটের ডাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে জড়িত ছয়জনকে আটক করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টার দিকে নোয়াখালীর ভাসানচরের গাংগুরিয়ার চর সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ড স্টেশন ভাসানচর একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে প্রায় ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার, ৩ হাজার ৭০০ কেজি ছোলা এবং ৬ হাজার ৮৫০ কেজি বুটের ডাল। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৪ হাজার ২৫০ টাকা। এ সময় পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটসহ ছয়জন পাচারকারীকে আটক করা হয়। কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত মালামাল, ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সার জব্দ, আটক ৬

Update Time : 12:46:11 am, Thursday, 30 July 2026