7:21 am, Saturday, 1 August 2026

মেটা মার্কেটপ্লেসে সহজ হবে কেনাবেচা

  • MIT ERP
  • Update Time : 03:17:18 am, Friday, 31 July 2026
  • 5
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফেসবুক মার্কেটপ্লেসে ক্রেতা ও বিক্রেতাদের অভিজ্ঞতা আরও সহজ, নিরাপদ ও কার্যকর করতে নতুন একাধিক সুবিধা চালু করছে মেটা। নতুন উদ্যোগের মধ্যে রয়েছে নিয়মিত বিক্রেতাদের জন্য আলাদা অ্যাপ, সেলফির মাধ্যমে পরিচয় যাচাই এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন টুল। নিয়মিত পণ্য বিক্রেতাদের জন্য ‘সেলার’ নামে নতুন একটি অ্যাপ চালু করবে মেটা। এর মাধ্যমে বিক্রেতারা পণ্যের তালিকা পরিচালনা, ক্রেতাদের সঙ্গে যোগাযোগ এবং বিক্রির কার্যক্রম সহজে পর্যবেক্ষণ করতে পারবেন। বর্তমানে ফেসবুক মার্কেটপ্লেসে প্রতি মাসে ৪৩ কোটির বেশি নতুন পণ্যের তালিকা যুক্ত হয়। ভুয়া অ্যাকাউন্ট ও প্রতারণা কমাতে ‘ফেসবুক ভেরিফায়েড’ নামে বিনা মূল্যের পরিচয় যাচাই সুবিধাও চালু করা হচ্ছে। ব্যবহারকারীরা সেলফির মাধ্যমে পরিচয় যাচাই করতে পারবেন এবং যাচাই সম্পন্ন হলে প্রোফাইলে টিক চিহ্ন দেখা যাবে। এই চিহ্ন মার্কেটপ্লেসের পাশাপাশি ফেসবুক ডেটিং ও গ্রুপেও প্রদর্শিত হবে। ভিডিও দেখার অভিজ্ঞতায়ও পরিবর্তন আনছে মেটা। নতুন ফুল স্ক্রিন ভিডিও ইন্টারফেস পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে, যেখানে ব্যবহারকারীরা বড় পর্দায় ভিডিও দেখতে পারবেন। এ ছাড়া মার্কেটপ্লেস সেলার অ্যাপ ও ফেসবুক গ্রুপে এআইভিত্তিক সুবিধা যুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পণ্যের বিবরণ তৈরি, প্রয়োজনীয় তথ্য খোঁজা এবং বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া সহজ হবে। মেটার লক্ষ্য হলো, নতুন প্রযুক্তি ব্যবহার করে ফেসবুক মার্কেটপ্লেসকে আরও নিরাপদ ও ব্যবহারবান্ধব করে তোলা, যাতে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে আস্থা বাড়ে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

মেটা মার্কেটপ্লেসে সহজ হবে কেনাবেচা

Update Time : 03:17:18 am, Friday, 31 July 2026