7:19 pm, Thursday, 30 July 2026

ভর্তি হতে না পেরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করল শিক্ষার্থী

  • MIT ERP
  • Update Time : 05:20:57 pm, Thursday, 30 July 2026
  • 5
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভর্তি হতে না পেরে এবার নিজের দক্ষতা প্রমাণ করতে সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করল এক শিক্ষার্থী। ঘটনাটি শুনে অবাক হলেও এটি ভারতের একটি বাস্তব ঘটনা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) কানপুরের বিটেক সাইবার সিকিউরিটি প্রোগ্রামে ভর্তি হতে ব্যর্থ হওয়ার পর এক শিক্ষার্থী প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে অননুমোদিতভাবে প্রবেশ করে। তবে এ ঘটনার পর তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তাকে দ্বিতীয় সুযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। জানা গেছে, আইআইটি কানপুর ওই শিক্ষার্থীকে তাদের সাইবার নিরাপত্তা গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র C3iHub-এ ইন্টার্নশিপ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। তবে প্রতিষ্ঠানটি স্পষ্ট জানিয়েছে, কোনো কম্পিউটার সিস্টেমে অননুমোদিত প্রবেশ বা হ্যাকিং কখনোই নিজের দক্ষতা প্রমাণের গ্রহণযোগ্য পদ্ধতি নয়। ঘটনাটি প্রকাশ্যে আসে যখন ওই শিক্ষার্থী আইআইটি কানপুরের ওয়েবসাইটে প্রবেশ করে একটি বার্তা প্রদর্শন করে। বার্তাটিতে লেখা ছিল, ‘Site Hacked. I Just Need a Fair Chance.’ (সাইট হ্যাক হয়েছে। আমার শুধু একটি ন্যায্য সুযোগ প্রয়োজন।) পরে ওই শিক্ষার্থী এক্স (সাবেক টুইটার) ও রেডিটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাক হওয়া ওয়েবসাইটের স্ক্রিনশট প্রকাশ করে এবং ঘটনার দায় স্বীকার করে। শিক্ষার্থীর দাবি, ওয়েবসাইটের কোনো ক্ষতি করা তার উদ্দেশ্য ছিল না। ভর্তি হতে না পারার পর নিজের সাইবার নিরাপত্তা দক্ষতা প্রদর্শন করাই ছিল তার লক্ষ্য। এ বিষয়ে আইআইটি কানপুরের পরিচালক মনীন্দ্র আগরওয়াল বলেন, ভর্তি প্রক্রিয়া এরই মধ্যে শেষ হয়ে যাওয়ায় আইনি ও প্রশাসনিক কারণে ওই শিক্ষার্থীকে বিটেক প্রোগ্রামে ভর্তি করানো সম্ভব নয়। তবে প্রতিষ্ঠানটি তার ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করতে চায় না। এ কারণে তাকে C3iHub-এ ইন্টার্নশিপ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি তিনি জানান, শিক্ষার্থীটি আগামী বছর পুনরায় ভর্তি পরীক্ষায় আবেদন করার সুযোগ পাবে। আইআইটি কানপুর জানিয়েছে, বিটেক সাইবার সিকিউরিটি প্রোগ্রামের ভর্তি প্রক্রিয়ায় আবেদনকারীদের হ্যাকাথনসহ বিভিন্ন কারিগরি মূল্যায়নের মাধ্যমে নিজেদের দক্ষতা দেখানোর সুযোগ দেওয়া হয়। কিন্তু এসব সুযোগ থাকা সত্ত্বেও ওই শিক্ষার্থী নির্বাচনী প্রক্রিয়ায় প্রয়োজনীয় দক্ষতা প্রদর্শন করতে পারেনি। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা শুরুতে সাইবার হামলার ঘটনায় এফআইআর করার বিষয়টি বিবেচনা করেছিলেন। তবে পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তারা। কর্মকর্তাদের ভাষ্য, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তারা এটিও স্পষ্ট করতে চান যে, কোনো কম্পিউটার সিস্টেমে অবৈধ প্রবেশ আইনসম্মত বা নৈতিক নয়। পরিচালক মনীন্দ্র আগরওয়াল বলেন, শিক্ষার্থীদের নিজেদের যোগ্যতা ও দক্ষতা প্রমাণের ক্ষেত্রে সব সময় আইনসম্মত, নৈতিক ও স্বচ্ছ পদ্ধতি অনুসরণ করা উচিত। এদিকে, আইআইটি কানপুর জানিয়েছে, দক্ষ সাইবার নিরাপত্তা আগ্রহীরা C3iHub-এ ইন্টার্নশিপ ও চাকরির সুযোগের জন্য জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিতে পারবেন। যোগ্য প্রার্থীদের দক্ষতার ভিত্তিতে মূল্যায়ন করা হবে। তবে আবেদনকারীদের অবশ্যই নির্ধারিত ও আইনসম্মত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সূত্র : এনডিটিভি

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ভারত সফরে যাচ্ছেন বিসিবির সভাপতি তামিম

ভর্তি হতে না পেরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করল শিক্ষার্থী

Update Time : 05:20:57 pm, Thursday, 30 July 2026