পীরগঞ্জে অসহায় দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা অডিটোরিয়াম হলরুমে ১শ’ পরিবারের মধ্যে সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে ইউএনও মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাও. নুরুল আমীন এমপি। উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ, এমপির উপদেষ্টা ড. হারুন অর রশিদ ও সুবিধাভোগীরা।
9:06 am, Friday, 31 July 2026
শিরোনাম :













