মাদারগঞ্জে প্রবাসী টিউলিপ প্রিন্টিং প্রেসের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার বালিজুড়ী বাজারে ফিতা কেটে এ প্রেসের উদ্বোধন করেন প্রধান অতিথি ওসি স্নেহাশিষ রায়। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপি সভাপতি আব্দুল গফুর ও সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা জামায়াত আমির মাও. নুরুল আমিন, প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা শাহজাহান সিরাজ, আন্তর্জাতিক সম্পাদক এমডি মামুন প্রমুখ। পরিষদের সহসভাপতি সাহিদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কাউছার আহমেদ ও পরিষদের সভাপতি রিয়াজুল ইসলাম রুবেল। পরে ব্যবসার সফলতা কামনায় দোয়া করা হয়।
6:02 am, Thursday, 30 July 2026
শিরোনাম :











