‘পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ’ স্লোগানকে সামনে রেখে মাদারীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী টুবিয়া বাজারে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বুধবার সকালে প্লাস্টিক ও বর্জ্যমুক্ত সুন্দর পরিবেশ গড়ার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। বাজারের ব্যবসায়ী কল্যাণ সমিতি, ইজারাদার এবং সামাজিক সংগঠন ‘বিডি ক্লিন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন স্থানীয়রা। ঘটমাঝি ইউনিয়নের সমাজসেবক মো. খলিলুর রহমান দর্জীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন। গ্রাম ডাক্তার ছরোয়ার হোসেনের সভাপতিত্বে ও ইজারাদার ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য আসাদুজ্জামান বাদল, এস্কান্দার আলী মাতুব্বর ও খান মাসুদ রানাসহ বাজারের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
5:51 am, Thursday, 30 July 2026
শিরোনাম :
মাদারীপুরের টুবিয়া বাজারে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
-
MIT ERP
- Update Time : 04:41:29 am, Thursday, 30 July 2026
- 2
Tag :











