3:17 am, Thursday, 30 July 2026

বকশীগঞ্জে অবৈধ রিংজাল ও কারেন্ট জাল জব্দ

  • MIT ERP
  • Update Time : 01:59:43 am, Thursday, 30 July 2026
  • 3
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জামালপুরের বকশীগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ রিংজাল ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দের পর বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। জানা গেছে, বুধবার বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুনের নেতৃত্বে নিলক্ষিয়া ইউনিয়নের কুকরা বিলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৬টি রিংজাল ও ২৫শ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনার উপস্থিতিতে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন ও বকশীগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

বকশীগঞ্জে অবৈধ রিংজাল ও কারেন্ট জাল জব্দ

Update Time : 01:59:43 am, Thursday, 30 July 2026