3:33 am, Thursday, 30 July 2026

অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা, চাটখিলে নোমান হাসপাতালকে জরিমানা

  • MIT ERP
  • Update Time : 02:21:44 am, Thursday, 30 July 2026
  • 2
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ নামের একটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ জুলাই) দুপুরে চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হাসপাতালটিকে এই অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চাটখিল নোমান হাসপাতালে নিয়মিত তদারকির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। এ সময় হাসপাতালটির ভেতরে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার প্রমাণ মেলে। ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি ও অধিকার ক্ষুণ্ন করার অপরাধে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী জানান, সাধারণ মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রশাসনের এই কঠোর নজরদারি বজায় থাকবে। জনস্বার্থে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় আগামী দিনগুলোতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা, চাটখিলে নোমান হাসপাতালকে জরিমানা

Update Time : 02:21:44 am, Thursday, 30 July 2026