3:17 am, Thursday, 30 July 2026

পবিপ্রবিতে জিএসটি গুচ্ছে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

  • MIT ERP
  • Update Time : 02:00:15 am, Thursday, 30 July 2026
  • 1
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছে বিভিন্ন অনুষদে লেভেল-১, সেমিস্টার-১-এ ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অদ্য ২৯ জুলাই সকাল ১০টায় টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. নুরুল আমিনের সভাপতিত্বে এবং ড. আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন। অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান এবং স্মারক প্রদান করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর ড. বদিউজ্জামান, সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. মো. খোকন হোসেন, এনএফএস অনুষদের ডিন প্রফেসর মো. শহিদুল ইসলাম, শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ আবদুল মালেক, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, ছাত্রবিষয়ক উপদেষ্টা মো. আব্দুর রহিম, অভিভাবকদের মধ্যে মো. শাহআলম ও আলমগীর হোসেন এবং শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল, সাধারণ সম্পাদক সোহেলরানা জনি, শিক্ষার্থী জয়ভাঙ্গী, নবীন শিক্ষার্থী সালেহিন আহমেদ, আফরোজা মিলি, ইকরাম হোসেন কোরাইশ, মাহিনুর রহমান মাহিন, ইসমাইল হাসান মারুফ, শিশির প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে আজ উচ্চশিক্ষার বিশাল আঙিনায় পা রাখা। বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি অর্জনের বিষয় নয়, এটি জীবন গড়ার এবং জ্ঞান সৃষ্টির ক্ষেত্র। তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করতে হবে এবং কঠোর শৃঙ্খলা বজায় রাখতে হবে। তোমাদের প্রতিটি দিন, প্রতিটি ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবে, আজকের অলসতা আগামীকালের বড় ব্যর্থতার কারণ হতে পারে। তিনি শিক্ষার্থীদের অন্যায়, মাদক বা বিশৃঙ্খলার সঙ্গে নিজেদের না জড়ানোর নির্দেশ দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় পরিচিতির ভিডিও মাল্টিমিডিয়ায় উপস্থাপন করেন পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. মো. মাসুদুর রহমান। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক আইন এবং শৃঙ্খলা বিষয়ে স্লাইড উপস্থাপন করেন প্রক্টর প্রফেসর আবুল বাশার খান। অনুষ্ঠান শেষে একজন শিক্ষার্থী, একটি গাছ, একটি সবুজ ভবিষ্যৎ এ স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে প্রত্যেক অভিভাবকের হাতে একটি করে গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

পবিপ্রবিতে জিএসটি গুচ্ছে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

Update Time : 02:00:15 am, Thursday, 30 July 2026