ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের সেন্ট্রাল ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের আগমন ঘিরে ক্যাম্পাসের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে ঝাল চত্বরের সমস্ত ভাসমান ও টং দোকান উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এস্টেট প্রধান ও পরিচ্ছন্নতা কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলাউদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব দোকান সরিয়ে নেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়। খোঁজ নিয়ে জানা যায়, আগামীকাল পহেলা আগস্ট অনুষ্ঠিতব্য এই ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, ইউজিসির চেয়ারম্যানসহ সরকারের বেশ কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তির উপস্থিত থাকার কথা রয়েছে। প্রশাসন ভবনসংলগ্ন আমবাগানের এই ঝাল চত্বর ক্যাম্পাসের শিক্ষার্থীদের মুখরোচক ও সাশ্রয়ী খাবার খাওয়ার একমাত্র প্রধান স্থান হিসেবে পরিচিত। হলের ডাইনিংয়ের খাবারের মান সন্তোষজনক না হওয়ায় প্রতিদিন হাজারো শিক্ষার্থী ও ক্যাম্পাসের বিভিন্ন স্তরের মানুষ এখানে সকাল থেকে রাত পর্যন্ত খাবার গ্রহণ করেন। তবে কোনো ধরনের পূর্বপ্রস্তুতি বা পর্যাপ্ত বিকল্প ব্যবস্থা না করেই হঠাৎ করে এভাবে দোকানগুলো তুলে দেওয়ায় চরম বিপাকে পড়েছেন নি¤œ আয়ের ভাসমান ব্যবসায়ীরা। দীর্ঘ ২০-২২ বছর ধরে দোকান পরিচালনা করে আসা অনেক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে জানান, আকস্মিক এই পদক্ষেপে তাদের পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র পথ বন্ধ হয়ে গেছে। অন্যদিকে, হঠাৎ দোকান বন্ধ হওয়ায় শিক্ষার্থীদের দৈনন্দিন খাওয়াদাওয়ায়ও মারাত্মক বিঘœ ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে পরিচ্ছন্নতা কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বিষয়টিকে সরাসরি উচ্ছেদ না বলে সাময়িক অপসারণ হিসেবে অভিহিত করা যায়। সামনে নবীনবরণ ও অভ্যুত্থান দিবসের গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো সফলভাবে শেষ হলে ব্যবসায়ীদের পুনর্বাসন ও ব্যবসার ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
4:48 am, Friday, 31 July 2026
শিরোনাম :
শিক্ষামন্ত্রীর আগমনে ইবিতে দোকান উচ্ছেদ
-
MIT ERP
- Update Time : 03:56:14 am, Friday, 31 July 2026
- 1
Tag :
Popular Post














