ভোলার মনপুরা উপকূলে যুবকদের মাদকের ছোবল থেকে রক্ষার জন্য ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসন। বিভিন্ন হাটবাজারে মাদকবিরোধী ক্যাম্পেইনে জনসচেতনতা সহযোগিতার আশ্বাস দেন ওসি মাজহারুল ইসলাম। গত মঙ্গল ও বুধবার চৌমুহনী ও ফকিরহাট বাজারে এ ক্যাম্পেইনে ওসি বলেন, মাদকের ব্যবসা, সেবন বা অর্থায়নের সাথে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পাশাপাশি মাদকের বিষয়ে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় বক্তব্য রাখেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মহিবুল্লাহ ইলিয়াস, শ্রমিকদলের সাবেক সভাপতি বিপ্লব ফরাজি ও যুবদল নেতা ডা. আইয়ুব।
8:09 am, Friday, 31 July 2026
শিরোনাম :











