10:14 pm, Sunday, 2 August 2026

বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার ও ২ বাল্কহেড আটক

  • MIT ERP
  • Update Time : 07:15:58 pm, Saturday, 1 August 2026
  • 8
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বরিশালের কাউনিয়া থানার চরমোনাই নাইন্দার চর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২টি ড্রেজার, ২টি বাল্কহেড এবং ৭ জন বালু উত্তোলনকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (১ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন বরিশাল চরমোনাই নাইন্দার চর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২টি ড্রেজার, ২টি বাল্কহেড এবং ৭ জন বালু উত্তোলনকারীকে আটক করা হয়। পরে বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত ড্রেজার ও বাল্কহেডের মালিকদের কাছ থেকে ৬ লাখ টাকা জরিমানা আদায় করে, যা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। এদিকে, আটক বালু উত্তোলনকারীদের কাছ থেকে মুচলেকা নিয়ে ড্রেজার ও বাল্কহেডসহ ছেড়ে দেওয়া হয়। কোস্ট গার্ড জানিয়েছে, বালুখেকোদের হাত থেকে নদীতীরবর্তী জনগণের ফসলি জমি ও বসতভিটা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার ও ২ বাল্কহেড আটক

Update Time : 07:15:58 pm, Saturday, 1 August 2026