11:25 pm, Sunday, 2 August 2026

ভাসানচরে পালানোর সময় আনসার-পুলিশের হাতে ৯ রোহিঙ্গা আটক

  • MIT ERP
  • Update Time : 10:05:35 pm, Sunday, 2 August 2026
  • 3
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নোয়াখালীর ভাসানচরে স্পিডবোটে করে পালানোর চেষ্টাকালে তিন পরিবারের মোট ৯ জন রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং পুলিশ। রোববার (২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ভাসানচরের ১১২ নম্বর ডিউটি পোস্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। দায়িত্বরত আনসার সদস্যরা স্পিডবোটে কয়েকজন রোহিঙ্গার সন্দেহজনক চলাচল লক্ষ্য করলে তাৎক্ষণিকভাবে পুলিশের সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করেন। অভিযানে তিন পরিবারের ৯ জন রোহিঙ্গাকে তাদের সঙ্গে থাকা বিভিন্ন মালামালসহ হাতেনাতে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন সদস্য সিপাহি মো. আবদুর রহমান এবং পুলিশের নায়েক মো. আজমুল ও কনস্টেবল মো. আবু বকর। পরে আটক ব্যক্তিদের প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পুনরায় ভাসানচরে ফিরিয়ে নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভাসানচরের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং পুলিশ সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। তাদের সমন্বিত তৎপরতার ফলে পালিয়ে যাওয়ার এ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে। এদিকে, নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান, ভাসানচরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের পালানোর চেষ্টা রোধে নজরদারি অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ভাসানচরে পালানোর সময় আনসার-পুলিশের হাতে ৯ রোহিঙ্গা আটক

Update Time : 10:05:35 pm, Sunday, 2 August 2026