8:15 pm, Sunday, 2 August 2026

চাঁদপুরে মৎস্য সম্পদ সংরক্ষণে কোস্ট গার্ডের সচেতনতামূলক আলোচনা সভা

  • MIT ERP
  • Update Time : 07:11:20 pm, Sunday, 2 August 2026
  • 6
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁদপুরে মৎস্য সম্পদ সংরক্ষণ, অবৈধ মাছ আহরণ প্রতিরোধ এবং জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার (২ আগস্ট) সকালে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের উদ্যোগে মেঘনা ও ডাকাতিয়া নদী সংলগ্ন এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি জানান, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জেলে ও স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আলোচনা সভায় দেশের মৎস্য সম্পদের গুরুত্ব, অবৈধ ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ, মাছের প্রজনন মৌসুমে আহরণ থেকে বিরত থাকা, নদী ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণ ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় স্থানীয় জেলেদের বিভিন্ন মতামত ও সমস্যার কথা শোনা হয়। পাশাপাশি মৎস্য সম্পদ সংরক্ষণে কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। সভায় কোস্ট গার্ডের কর্মকর্তাদের পাশাপাশি জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও), উপজেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় মৎস্যজীবী সমিতির প্রতিনিধি এবং জেলে সম্প্রদায়ের সদস্যরা অংশগ্রহণ করেন। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ইউএনওর স্বাক্ষর জাল করে টাকা তুলতে গিয়ে ধরা পড়লেন মডেল মসজিদের মুয়াজ্জিন

চাঁদপুরে মৎস্য সম্পদ সংরক্ষণে কোস্ট গার্ডের সচেতনতামূলক আলোচনা সভা

Update Time : 07:11:20 pm, Sunday, 2 August 2026