রাজধানী ঢাকার যানজট নিরসন, পরিবেশ রক্ষা এবং নগর যোগাযোগ ব্যবস্থা আরও কার্যকর করতে ঢাকার চারপাশের নৌ-পথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নদী দূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দিয়েছেন তিনি। রোববার (২ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকার চারপাশের নৌ-পথে যাত্রী পরিবহনের জন্য আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রস্তাব বিবেচনা করে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়। সভায় পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্যবর্ধনের বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি নদীর তীরবর্তী এলাকায় নির্মিত ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দেন, যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নদীতীরের সৌন্দর্য বৃদ্ধি পায়। সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। এ ছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
4:27 pm, Sunday, 2 August 2026
শিরোনাম :
ঢাকার আশপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর
-
MIT ERP
- Update Time : 03:21:51 pm, Sunday, 2 August 2026
- 4
Tag :
Popular Post
























