4:12 pm, Sunday, 2 August 2026

ধামইরহাটে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 03:11:06 pm, Sunday, 2 August 2026
  • 3
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নওগাঁর ধামইরহাটে ধান রোপণকালে বজ্রপাতে কৃষি শ্রমিক নিহত হয়েছে। বৃষ্টির সময় খোলা মাঠে ধান রোপণকালে এই ঘটনা ঘটে। রোববার (২ আগস্ট) সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের মঙ্গোলিয়া বিলে জনৈক কৃষকের জমিতে ধান লাগানোর কাজ করছিলেন কয়েকজন কৃষক ও শ্রমিক। এ সময় বজ্রপাতে একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আবু বক্কর সিদ্দিকের (৫৬) মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে ধামরহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয়দের সহযোগিতায় আহত ব্যক্তিকে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ধামইরহাট থানার ওসি মো. মিন্টু রহমান বলেন, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ওই মাঠের অন্যান্য কৃষক ও শ্রমিকরা ভালো আছে। প্রাকৃতিক দুর্যোগে নিহত হওয়ায় কোনো অভিযোগ না থাকার কারণে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ধামইরহাটে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু

Update Time : 03:11:06 pm, Sunday, 2 August 2026