আজ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯১%

নিউইয়র্কে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

  • MIT ERP
  • Update Time : 05:33:50 am, Wednesday, 23 September 2026
  • 14

নিউইয়র্কে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। বৈঠকে বাংলাদেশে চলমান উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদার করা এবং ভবিষ্যতে অংশীদারত্বের নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে মতবিনিময় হয়। দুই পক্ষ বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ অংশীদারত্ব সম্প্রসারণের সুযোগ নিয়েও আলোচনা করে। বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিশ্বব্যাংকের সহযোগিতা বাড়ানো এবং জ্বালানি-সংক্রান্ত চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়েছে। তিনি জানান, তেল-গ্যাস সরবরাহ ও সরবরাহব্যবস্থায় বিঘ্নসহ বহিরাগত অর্থনৈতিক অভিঘাত মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করতে বিশ্বব্যাংক প্রস্তুত। বিশ্বব্যাংকের ওয়েবসাইট অনুযায়ী, অজয় বাঙ্গা ২০২৩ সালের ২ জুন থেকে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রক্তাক্ত আইফোন ও একটি নিথর স্বপ্ন: ক্ষমা করো অপ্রতিম

নিউইয়র্কে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

Update Time : 05:33:50 am, Wednesday, 23 September 2026