4:11 pm, Sunday, 2 August 2026

পে-স্কেল কার্যকর হলে যেভাবে বকেয়া বেতন পাবেন চাকরিজীবীরা

  • MIT ERP
  • Update Time : 03:15:39 pm, Sunday, 2 August 2026
  • 2
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নবম জাতীয় পে-স্কেল কার্যকরের ঘোষণা ১ জুলাই থেকে থাকলেও এখনো প্রজ্ঞাপন জারি হয়নি। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বর্তমানে পুরোনো বেতন কাঠামো অনুযায়ী বেতন গ্রহণ করছেন। তবে প্রজ্ঞাপন জারি হওয়ার পর জুলাই মাস থেকে প্রাপ্য অতিরিক্ত অর্থ এককালীন বকেয়া (এরিয়ার) হিসেবে পরিশোধ করা হবে বলে জানিয়েছে অর্থ বিভাগ। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে মন্ত্রিসভার অনুমোদন, পৃথক আদেশ প্রস্তুত, আইন, বিচার ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং, বিধিবদ্ধ আদেশ (এসআরও) নম্বর গ্রহণ এবং সরকারি মুদ্রণালয়ে প্রজ্ঞাপন প্রকাশসহ কয়েকটি প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগছে। সম্প্রতি সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নবম বেতন কমিশনের সুপারিশ নিয়ে কাজ চলছে। কাজ শেষ হলে তা মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদন পাওয়া গেলে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে। তিনি আরও জানান, নতুন পে-স্কেল বাস্তবায়নের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচির কোনো সম্পর্ক নেই। এদিকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে আর্থিক চাপের বিষয়টিও আলোচনায় রয়েছে। আইএমএফের পর্যবেক্ষণে বলা হয়েছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ভর্তুকি এবং বিভিন্ন কল্যাণমূলক খাতে সরকারি ব্যয় দ্রুত বাড়ছে, কিন্তু সেই তুলনায় রাজস্ব আয় কাঙ্ক্ষিত হারে বৃদ্ধি পাচ্ছে না। এমন পরিস্থিতিতে নতুন পে-স্কেল চালু করলে অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হতে পারে বলে সংস্থাটি মত দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানান, আইএমএফ নতুন পে-স্কেল বাস্তবায়ন অন্তত দুই বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী অক্টোবরে আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনার পর বিষয়টি আরও স্পষ্ট হতে পারে। কর্মকর্তারা জানান, জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন একটি দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া। কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর তা পর্যালোচনার জন্য সচিব কমিটি গঠন করা হয়। কমিটি সুপারিশগুলো পর্যালোচনা করে চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করে মন্ত্রিসভায় পাঠায়। এরপর অনুমোদন ও প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন বেতন কাঠামো কার্যকর করা হয়। সব প্রক্রিয়া সম্পন্ন হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন পে-স্কেল অনুযায়ী বেতন এবং জুলাই মাস থেকে প্রাপ্য বকেয়া অর্থ একসঙ্গে পাবেন বলে আশা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

পে-স্কেল কার্যকর হলে যেভাবে বকেয়া বেতন পাবেন চাকরিজীবীরা

Update Time : 03:15:39 pm, Sunday, 2 August 2026