যুক্তরাজ্যভিত্তিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকের নবনির্বাচিত (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৩০ জুলাই সন্ধ্যা ৭টায় পূর্ব লন্ডনের গ্রিনফিল্ড রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় সিলেট ও চট্টগ্রাম কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব ও পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা নুরুল ইসলাম। এতে সংগঠনের অতীত কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এবং উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত (আংশিক) কমিটির নাম ঘোষণা করা হয়। একই সঙ্গে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং একটি মিলনমেলার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। নবনির্বাচিত (আংশিক) কমিটির তালিকা নিচে তুলে ধরা হলো- সভাপতি : সোহেল ইসলাম। সিনিয়র সহ-সভাপতি : গয়াস মিয়া গিয়াস, আব্দুল মালিক, গিয়াস উদ্দিন, শেখ জাহেদ, শাহিন আহমেদ চৌধুরী ও মো. আলী রেজা। সাধারণ সম্পাদক : মো. মাসুদুর রহমান। সহ-সাধারণ সম্পাদক : হেলেন ইসলাম। কোষাধ্যক্ষ : মো. শফিকুল ইসলাম (জুয়েল)। সাংগঠনিক সম্পাদক : মো. ইব্রাহিম জাহান। প্রচার সম্পাদক : নূরুন্নবী আলী। সহ-প্রচার সম্পাদক : নাজ নাছিমা। মহিলা সম্পাদক : মীরা বড়ুয়া। সহকারী মহিলা সম্পাদক : ফারজানা সামাদ জাদে। সাংস্কৃতিক সম্পাদক : গোলাম মোস্তফা চৌধুরী। সহকারী সাংস্কৃতিক সম্পাদক : আছমা আলম। কার্যনির্বাহী সদস্য : বাবুল মিয়া, মো. নজরুল ইসলাম, সিফা পুষ্প ও রহুল আমিন। উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ : নুরুল ইসলাম, ব্যারিস্টার মনোয়ার হোসেন, শওকত মাহমুদ টিপু এবং কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি। সভায় বক্তারা বলেন, সিলেট ও চট্টগ্রামের মধ্যে সম্প্রীতি, ঐক্য এবং পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে ভবিষ্যতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করবে। তারা সংগঠনের সফলতা কামনা করে প্রবাসী সিলেটি ও চট্টগ্রামবাসীর সার্বিক সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করেন।
4:47 pm, Saturday, 1 August 2026
শিরোনাম :
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকের আংশিক কমিটি ঘোষণা
-
MIT ERP
- Update Time : 03:36:32 pm, Saturday, 1 August 2026
- 3
Tag :
Popular Post
























