যুক্তরাজ্যের ওয়েলসের রাজধানী কার্ডিফের ঐতিহ্যবাহী জালালিয়া মসজিদ অ্যান্ড ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বিপুল উৎসাহ-উদ্দীপনা ও মুসল্লিদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠিত সাধারণ সভার মাধ্যমে আগামী দুই বছরের (২০২৬-২০২৮) জন্য নতুন কমিটির দায়িত্বশীলদের মনোনীত করা হয়। সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান নির্বাচন কমিশনার আলহাজ সিরাজ আলীর সভাপতিত্বে এবং সহকারী নির্বাচন কমিশনার কাউন্সিলর সালেহ আহমদ, আহাদ আলী, আলহাজ আসাদ মিয়া ও কারী নুরুল ইসলামের যৌথ পরিচালনায় নতুন কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টায় বিদায়ী কমিটি আনুষ্ঠানিক সভার মাধ্যমে যথাযথ নিয়ম-কানুন অনুসরণ করে নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে। নতুন কমিটিতে সাবেক সেক্রেটারি আলহাজ লিয়াকত আলী চেয়ারম্যান, আব্দুল ওয়াহিদ বাবুল জেনারেল সেক্রেটারি এবং সৈয়দ আসরাফ আলী ট্রেজারার হিসেবে দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— ভাইস চেয়ারম্যান ফয়েজ মিয়া, সহ-সাধারণ সম্পাদক আলমগীর আলম এবং সহকারী ট্রেজারার খলিলুর রহমান। সদস্য হিসেবে রয়েছেন আনহার মিয়া, সুমন আলী, ইকবাল আহমেদ, মুজিবুর রহমান মুজিব, মানিক মিয়া, পারভেজ খান, আব্দুল মুমিন মারুফ, ইকবাল হোসাইন ও মুহাম্মদ সুমন। সাধারণ সভায় বার্ষিক ও আর্থিক প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ও বিশিষ্টজনরা মসজিদের সার্বিক উন্নয়ন, শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করেন। সভার শুরুতে জালালিয়া মসজিদ প্রতিষ্ঠালগ্ন থেকে যারা অবদান রেখেছেন এবং বর্তমানে ইন্তেকাল করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি অসুস্থদের সুস্থতা এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মোক্তাদির। নবনির্বাচিত চেয়ারম্যান, সেক্রেটারি, ট্রেজারারসহ কমিটির সকল সদস্য মসজিদের কার্যক্রম পরিচালনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কমিউনিটির সর্বস্তরের সহযোগিতা কামনা করেছেন। সভা শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আয়োজন সফল করতে সহযোগিতাকারী সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। এদিকে জালালিয়া মসজিদের সাবেক চেয়ারম্যান আলহাজ লিলু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুর ইসলাম মায়া, কার্ডিফ শাহজালাল মসজিদ অ্যান্ড ইসলামিক কালচারাল সেন্টারের ট্রাস্টি মোহাম্মদ মকিস মনসুর, চেয়ারম্যান শাহ আতাউর রহমান মধু, সাধারণ সম্পাদক কাওসার হোসেনসহ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ নবগঠিত কমিটির দায়িত্বশীলদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
5:13 pm, Friday, 31 July 2026
শিরোনাম :
বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি, চেয়ারম্যান লিয়াকত ও সেক্রেটারি আব্দুল ওয়াহিদ
-
MIT ERP
- Update Time : 03:50:55 pm, Friday, 31 July 2026
- 5
Tag :
Popular Post




















