6:00 pm, Friday, 31 July 2026

এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার

  • MIT ERP
  • Update Time : 05:10:51 pm, Friday, 31 July 2026
  • 3
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

একীভূত হওয়া পাঁচটি ইসলামিক ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংকে নিয়োজিত প্রশাসককে প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এখন থেকে ব্যাংকটির প্রধান কার্যালয়ে দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) এক্সিম ব্যাংক থেকে প্রশাসক শওকাতুল আলম এবং তার প্রতিনিধিদের প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। অন্তর্বর্তী সরকারের সময়- এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়। একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ বিলুপ্ত করা হয়। একই সঙ্গে ব্যবস্থাপনা পরিচালকদের দায়িত্ব থেকেও অব্যাহতি দিয়ে ব্যাংকগুলোর কার্যক্রম সচল রাখতে প্রশাসক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। পরবর্তীতে গত জুনে সরকার কাজি শায়রুল হাসানকে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আবেদুর রহমান শিকদারকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘একে একে পাঁচটি ব্যাংকেরই প্রশাসক প্রত্যাহার করা হবে। সেই কার্যক্রমের অংশ হিসেবে প্রথমে এক্সিম ব্যাংকের প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে।’ এর আগে বুধবার (২৯ জুলাই) সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে পরিচালিত পাঁচটি ব্যাংকের আমানত উত্তোলনের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। ফলে এখন থেকে চিকিৎসা বা বিদেশে উচ্চশিক্ষার ব্যয় নির্বাহের মতো জরুরি প্রয়োজনে আমানতকারীরা চাহিদামাফিক অর্থ উত্তোলন করতে পারবেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

উন্নয়নে কে ভোট দিয়েছে, কে দেয়নি—সরকার তা বিবেচনা করছে না: জ্বালানি প্রতিমন্ত্রী

এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার

Update Time : 05:10:51 pm, Friday, 31 July 2026