6:37 pm, Friday, 31 July 2026

ফটিকছড়িতে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে হত্যা, বোন গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 05:35:36 pm, Friday, 31 July 2026
  • 3
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের ফটিকছড়ি জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মো. রফিক (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার নারায়নহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইদিলপুর এলাকার মিয়াজী বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মো. রফিক ওই এলাকার মৃত আলী হোসেনের (মোহসেন আলী) ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত রফিক ও তার বোন রাজু বেগম একই ঘরে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ভিটেমাটি ও জায়গা-জমি বণ্টন নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে ভাই-বোনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ঘরে চিল্লাচিল্লির শব্দ শুনে পাশের ঘরের ভাড়াটিয়ারা এগিয়ে এলে দরজার পাশে রফিককে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে আশেপাশের মানুষ ও নিহতের সন্তানদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল দেন। খবর পেয়ে শুক্রবার সকাল ৬টার দিকে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, “৯৯৯-এ কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।” ওসি আরও জানান, “এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত বোন রাজু বেগমকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।”

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ফটিকছড়িতে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে হত্যা, বোন গ্রেপ্তার

Update Time : 05:35:36 pm, Friday, 31 July 2026