3:42 pm, Friday, 31 July 2026

কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান

  • MIT ERP
  • Update Time : 02:30:38 pm, Friday, 31 July 2026
  • 4
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-১০। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, ইয়াবা তৈরির কাঁচামাল ও বিভিন্ন যন্ত্রপাতিসহ চার মাদককারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে র‌্যাব-১০ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা উৎপাদন ও সরবরাহকারী একটি চক্রের কার্যক্রম উন্মোচন করা হয়। এ সময় ইয়াবা তৈরির কারখানা থেকে বিপুল পরিমাণ প্রস্তুত ইয়াবা, বিভিন্ন রাসায়নিক কাঁচামাল, উৎপাদন সরঞ্জাম ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়। একইসঙ্গে চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে শুক্রবার দুপুর ২টায় রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে ব্রিফ করবেন র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান

Update Time : 02:30:38 pm, Friday, 31 July 2026