ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ঘরে ঢুকে ১৫ বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের (মেম্বার) বিরুদ্ধে। গত সোমবার দুপুরে সদর উপজেলার চিলারং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চিলারং গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন। অভিযুক্ত মো. আলাউদ্দীন (৫৬) ওই ওয়ার্ডের বর্তমান মেম্বার। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার সকালে ভুক্তভোগী কিশোরীর দিনমজুর বাবা অসুস্থ বড় মেয়েকে ডাক্তার দেখাতে দিনাজপুরে যান এবং তার মা কাজের উদ্দেশ্যে বাইরে যান। এই সুযোগে দুপুর দেড়টার দিকে ইউপি সদস্য আলাউদ্দীন বাড়িতে এসে ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখান এবং এনআইডি কার্ডের ফটোকপি চান। কিশোরী এনআইডি কার্ডের ফটোকপি দিলে অভিযুক্ত ইউপি সদস্য ঘরে প্রবেশ করে তার গায়ে হাত দেন এবং একপর্যায়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় কিশোরী আত্মরক্ষার্থে খাটের নিচে লুকিয়ে পড়ে এবং সুযোগ বুঝে ঘর থেকে বের হয়ে ডাক-চিৎকার শুরু করে। তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে অভিযুক্ত ইউপি সদস্য সুকৌশলে পালিয়ে যান। পরে দিনাজপুর থেকে ফিরে মেয়ের গলায় আঁচড়ের দাগ ও শারীরিক অসুস্থতা দেখে বাবা তাকে দ্রুত ঠাকুরগাঁওয়ে জেনারেল হাসপাতালে ভর্তি করান। ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি নিয়ে কথা বলতে গেলে ইউপি সদস্য আলাউদ্দীন কোনো কথা না শুনে উল্টো দেখে নেওয়ার হুমকি দেন। সদর থানার ওসি মো. শাহজাহান আলী জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ অভিযুক্ত ইউপি সদস্য আলাউদ্দীনকে গ্রেপ্তারের জন্য জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছে।
4:41 am, Friday, 31 July 2026
শিরোনাম :
ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরীকে ধর্ষণচেষ্টা
-
MIT ERP
- Update Time : 03:46:39 am, Friday, 31 July 2026
- 3
Tag :
Popular Post













