4:41 am, Friday, 31 July 2026

সাংবাদিককে হুমকি

  • MIT ERP
  • Update Time : 03:41:53 am, Friday, 31 July 2026
  • 2
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দিনাজপুরের হিলি সরকারি খাদ্য গুদামে বোরো মৌসুমে ধান সংগ্রহে অনিয়ম ও সিন্ডিকেটের দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন এক সাংবাদিক। এই ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত মঙ্গলবার রাতে হাকিমপুর থানায় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও মুভিবাংলা টেলিভিশনের হিলি প্রতিনিধি মো. মোকছেদুল মমিন এই জিডি করেন। জিডিতে উল্লেখ করা হয়, চলতি মৌসুমে প্রকৃত কৃষকদের বাদ দিয়ে ভুয়া তথ্যে ধান সংগ্রহের অনিয়ম অনুসন্ধানের অংশ হিসেবে তিনি এক ব্যক্তির নম্বরে ফোন করেন। এর জেরে মো. সাখাওয়াত হোসেন নামের স্থানীয় এক ব্যক্তি মোবাইল ফোনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। অভিযুক্ত সাখাওয়াত হিলি বাজারের ধান-চাল কেনাবেচার সঙ্গে জড়িত।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

সাংবাদিককে হুমকি

Update Time : 03:41:53 am, Friday, 31 July 2026