4:41 am, Friday, 31 July 2026

ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 03:46:48 am, Friday, 31 July 2026
  • 3
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শেরপুরের ঝিনাইগাতীতে বিলে কচুরিপানা সরানোকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে ভাতিজার লাঠির আঘাতে ছানিয়া বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার দড়িকালীনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ছানিয়া বেগম ওই গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাড়ির পাশের বিলে কচুরিপানা সরানো নিয়ে মোফাজ্জল হোসেনের পরিবারের সঙ্গে তার ভাতিজা শাহ আলমের বাগবিত-া শুরু হয়। একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে শাহ আলম উত্তেজিত হয়ে লাঠি দিয়ে চাচি ছানিয়া বেগমের মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ও অচেতন হয়ে যান। ঘটনার পর আশপাশের লোকজন ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ওসি নুর মোহাম্মদ জানান, বর্তমানে ঘটনার তদন্ত চলছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু

Update Time : 03:46:48 am, Friday, 31 July 2026