খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. সাজ্জাদুর রহমান। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি হিসেবে দায়িত্ব পালনরত মো. সাজ্জাদুর রহমানকে বদলি করে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গত ২১ জুলাই কেএমপির তৎকালীন কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়। তার শূন্য হওয়া পদেই দায়িত্ব পাচ্ছেন সাজ্জাদুর রহমান।
4:39 pm, Friday, 31 July 2026
শিরোনাম :
কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
-
MIT ERP
- Update Time : 03:20:47 pm, Friday, 31 July 2026
- 4
Tag :
Popular Post





















