7:17 pm, Saturday, 1 August 2026

পূর্বাচলে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ

  • MIT ERP
  • Update Time : 04:05:58 pm, Friday, 31 July 2026
  • 7
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের সুলপিনা গ্রামে মাদকের বিস্তার রোধে গ্রামবাসীর উদ্যোগে মাদকবিরোধী সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) জুমার নামাজের পর সুলপিনা জামে মসজিদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। পরে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সভায় সভাপতিত্ব করেন সুলপিনা জামে মসজিদ কমিটির সভাপতি মো. মফিজুল ইসলাম। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন পূর্বাচল আরএকে বিল্ডার্সের চেয়ারম্যান আবুল কালাম মাস্টার। এতে বক্তব্য দেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন, ইমতিয়াজ আহমেদ রনি, নুর হোসেন, দুলাল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, পূর্বাচল এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। এর ফলে সামাজিক নিরাপত্তা ও তরুণ সমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা জানান, মাদক প্রতিরোধে স্থানীয়ভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলা হয়েছে এবং বিভিন্ন সময়ে একাধিক মাদকসেবী ও মাদক কারবারিকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে। তবে তাদের দাবি, এরপরও মাদকের বিস্তার পুরোপুরি বন্ধ হয়নি এবং এ ক্ষেত্রে পুলিশের আরও কার্যকর সহযোগিতা প্রয়োজন। বক্তারা অভিযোগ করেন, এলাকায় কয়েকজন চিহ্নিত মাদক কারবারি এখনও সক্রিয় রয়েছে। এসব ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় মাদক নির্মূলে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা। সভা থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযানে জোরদার পদক্ষেপ গ্রহণের দাবিতে শিগগিরই রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

নবম পে-স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী

পূর্বাচলে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ

Update Time : 04:05:58 pm, Friday, 31 July 2026