মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেছিলেন স্যাডি সিঙ্ক। পরে জনপ্রিয় সায়েন্স ফিকশন সিরিজ স্ট্রেঞ্জার থিংস-এ অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান তিনি। এবার মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে (এমসিইউ) অভিষেকের মধ্য দিয়ে তার ক্যারিয়ারে যোগ হয়েছে নতুন এক মাইলফলক। সম্প্রতি মুক্তি পাওয়া স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন স্যাডি সিঙ্ক। মুক্তির আগে তার চরিত্রের পরিচয় গোপন রাখা হলেও সিনেমা মুক্তির পর তা নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নতুন স্পাইডার-ম্যান সিনেমায় স্যাডি সিঙ্ক কোন চরিত্রে অভিনয় করছেন, তা নিয়ে দর্শকদের মধ্যে দীর্ঘদিন ধরেই কৌতূহল ছিল। অবশেষে ৩০ জুলাই কয়েকটি দেশে এবং ৩১ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাওয়া স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে সিনেমার মাধ্যমে সেই রহস্যের অবসান ঘটে। সিনেমাটিতে স্যাডি সিঙ্ককে দেখা গেছে মার্ভেল কমিকসের অন্যতম শক্তিশালী চরিত্র জিন গ্রের ভূমিকায়। এর আগে এক্স-মেন সিরিজের চলচ্চিত্রগুলোতে জিন গ্রে চরিত্রটি দেখা গেলেও স্পাইডার-ম্যান চলচ্চিত্রে তার উপস্থিতি এবারই প্রথম। জিন গ্রে মূলত মার্ভেলের একজন সুপারহিরো চরিত্র। তবে কিছু গল্পে তিনি ‘ডার্ক ফিনিক্স’ রূপে প্রতিপক্ষ হিসেবেও আবির্ভূত হন। স্যাডি সিঙ্কের অভিনয় ইতোমধ্যেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে টম হল্যান্ডের সঙ্গে তার পর্দার রসায়ন এবং চরিত্রটির গভীরতা নতুন করে আলোচনায় এনেছে এই অভিনেত্রীকে। অনেকের মতে, মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ভবিষ্যৎ গল্পে স্যাডির জিন গ্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মার্ভেলে যুক্ত হওয়ার অভিজ্ঞতা নিয়ে স্যাডি সিঙ্ক বলেন, স্পাইডার-ম্যান সব সময়ই আমার সবচেয়ে প্রিয় সুপারহিরো। বিশেষ করে টম হল্যান্ডের স্পাইডার-ম্যানকে আমি খুব ভালোবাসি। কোনো কিছুর ভক্ত হয়ে পরে নিজেই তার অংশ হয়ে ওঠা সত্যিই অসাধারণ অনুভূতি।
8:08 pm, Saturday, 1 August 2026
শিরোনাম :
স্পাইডার-ম্যানের এই অভিনেত্রীকে নিয়ে কেন এত আলোচনা
-
MIT ERP
- Update Time : 07:05:48 pm, Saturday, 1 August 2026
- 3
Tag :
Popular Post






















