9:17 pm, Saturday, 1 August 2026

চকবাজারে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

  • MIT ERP
  • Update Time : 08:06:27 pm, Saturday, 1 August 2026
  • 4
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকার চকবাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত পলিথিনের বাজারমূল্য প্রায় ১ কোটি ৪৪ লাখ টাকা। শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত চকবাজার থানাধীন বুড়িগঙ্গা নদী সংলগ্ন নুরজাহান মার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাগলা। অভিযান চলাকালে একটি সন্দেহজনক ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ৯ হাজার ৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৪ লাখ টাকা। অভিযান শেষে জব্দকৃত পলিথিন বিনষ্টের জন্য নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় ট্রাকের চালক ও হেল্পারদের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, পরিবেশ রক্ষায় এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও বিপণন রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

শেরপুরে অসুস্থ গরু জবাইয়ের দায়ে ৪ মাংসের দোকানকে জরিমানা

চকবাজারে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

Update Time : 08:06:27 pm, Saturday, 1 August 2026