গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কৃতী সন্তান সুপ্তা সেন ঋতু বাংলাদেশ বেতারের শিল্পী তালিকাভুক্তির অডিশনে নজরুল সংগীত বিভাগে নির্বাচিত হয়েছেন। তার এ অর্জনে পরিবার, স্বজন, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে সংগীতচর্চার সঙ্গে যুক্ত সুপ্তা সেন ঋতু নিয়মিত প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে আসছেন। সম্প্রতি বাংলাদেশ বেতারের শিল্পী তালিকাভুক্তির জন্য অনুষ্ঠিত অডিশনে অংশ নিয়ে তিনি নির্বাচিত হন। বাংলাদেশ বেতারে সুযোগ পাওয়াকে তিনি তার শিল্পীজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন। স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বলেন, সুপ্তা সেন ঋতুর এই অর্জন কালীগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের জন্য গর্বের বিষয়। তার সাফল্য নতুন প্রজন্মকে সংগীতচর্চায় আরও উৎসাহিত করবে। সুপ্তা সেন ঋতু নিজ গ্রামে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত সরকারি সংগীত কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে উচ্চমাধ্যমিক পাস করেন। বর্তমানে তিনি একই প্রতিষ্ঠানের নজরুল সংগীত বিভাগে বিএ (অনার্স) দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। তিনি উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা গ্রামের প্রয়াত শ্যামল চন্দ্র সেন ও সবিতা সেনের কন্যা। প্রতিক্রিয়ায় সুপ্তা সেন ঋতু বলেন, ছোটবেলা থেকেই গানকে ভালোবাসি। গানই আমার স্বপ্ন। পরিবারের সহযোগিতা, শিক্ষকদের দিকনির্দেশনা এবং আমার গুরুমা বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী ছন্দা চক্রবর্তীর কাছে সংগীতের তালিম গ্রহণের মাধ্যমে আজকের এই অর্জন সম্ভব হয়েছে। সবার আশীর্বাদে বাংলাদেশ বেতারে সুযোগ পেয়েছি। ভবিষ্যতেও ভালো গান উপহার দিয়ে আরও বড় পরিসরে কাজ করতে চাই।
10:19 pm, Saturday, 1 August 2026
শিরোনাম :
বাংলাদেশ বেতারে নতুন মুখ, গাজীপুরের ঋতু
-
MIT ERP
- Update Time : 09:06:06 pm, Saturday, 1 August 2026
- 4
Tag :
Popular Post























