দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, একটি গাছ লাগানোই যথেষ্ট নয়; গাছকে বড় করে তুলতে যেমন নিয়মিত পরিচর্যার প্রয়োজন, তেমনি একটি শিশুকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রয়োজন সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং সুস্থ সামাজিক পরিবেশ। শনিবার (১ আগস্ট) সকালে লালমনিরহাট জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন এবং বিভিন্ন সংগঠনের মাঝে চারাগাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রাণমন্ত্রী বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করা এবং সুস্থ জীবন বিকাশে বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। তিনি বলেন, গাছের পরিচর্যার পাশাপাশি সমাজের পরিচর্যাতেও সমান গুরুত্ব দিতে হবে। সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি সামাজিক অপরাধ দমন ও অবক্ষয় রোধে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারের ওপর গুরুত্বারোপ করেন। জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিমসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। এর আগে মন্ত্রী লালমনিরহাটে আরডিআরএস পরিচালিত অন্ধ শিশুদের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন।
1:37 am, Monday, 3 August 2026
শিরোনাম :
গাছের পরিচর্যার পাশাপাশি সমাজের পরিচর্যায়ও মনোযোগ দিতে হবে: ত্রাণমন্ত্রী
-
MIT ERP
- Update Time : 09:56:30 pm, Saturday, 1 August 2026
- 11
Tag :
Popular Post























