মাত্র কিছুদিন আগেও শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখাতেন তিনি। পড়ানোর ফাঁকে শোনাতেন নতুন দিনের গল্প। অথচ নিয়তির নির্মম পরিহাসে সেই প্রিয় শিক্ষক আজ বেঁচে থাকার আকুল আকুতি জানাচ্ছেন। দুরারোগ্য কিডনি ব্যাধিতে আক্রান্ত হয়ে জীবনের চরম সংকটে পড়েছেন দক্ষিণ সুরমা উপজেলার লতিফা শফি মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক লিটন চন্দ্র শর্মা। বর্তমানে তিনি সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তার দুটি কিডনিই প্রায় অকার্যকর হয়ে পড়েছে। বর্তমানে নিয়মিত ডায়ালাইসিস দিয়ে তাকে বাঁচিয়ে রাখা হলেও জীবন রক্ষায় দ্রুত কিডনি প্রতিস্থাপন করা জরুরি। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মজুমদারী গ্রামের সন্তান লিটন চন্দ্র শর্মা ব্যক্তিজীবনে ৭ বছরের এক অবোধ শিশুর জনক এবং তার স্ত্রী বর্তমানে ৬ মাসের অন্তঃসত্ত্বা। অনাগত সন্তানের মুখ দেখা আর ছোট্ট শিশুর মাথার ওপর বাবার ছায়া টিকিয়ে রাখার আকুল প্রার্থনা এখন পুরো পরিবারের। কিন্তু একজন এমপিওভুক্ত কলেজ শিক্ষকের সীমিত আয়ে কিডনি প্রতিস্থাপনের মতো অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। চিকিৎসায় ইতোমধ্যেই নিঃশ্বেস হয়ে পড়েছে পরিবারটি। শিক্ষক লিটন শর্মার জীবন বাঁচাতে এবং একটি পরিবারকে অকাল ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সমাজের দানশীল ও বিত্তবান মানুষের প্রতি আর্থিক সহায়তার আকুল আবেদন জানিয়েছে তার পরিবার। তাকে সাহায্য পাঠাতে বিকাশ নম্বর ০১৭১৯৩৫১৮৩৫ ও ০১৩১৬৯০৩২১৯ এবং নগদ নম্বর ০১৩৩৮৯৭৬৯৬৭-এ যোগাযোগ করা যাবে। এ ছাড়া অগ্রণী ব্যাংক পিএলসি, সুবিদবাজার শাখা, সিলেটের ‘LITAN CHANDRA SARMA @ HASU RANI SHARMA’ নামের সঞ্চয়ী হিসাব নম্বর ০২০০০২৬১৮৭৪৭৯-এ সরাসরি সহায়তা পাঠানো যাবে। পরিবারের সাথে সরাসরি কথা বলতে ০১৩১৭৮৬১০০২ (রুবেল শর্মা), ০১৭১৭৫৪৩৪৩৭ (নিরঞ্জন শর্মা) অথবা ০১৭৩৮২৩৪৬৪৩ (সুরঞ্জন শর্মা) নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
শিরোনাম :
জীবনযুদ্ধের মুখোমুখি শিক্ষক লিটন শর্মা, বাঁচতে প্রয়োজন জরুরি কিডনি প্রতিস্থাপন
- Update Time : 07:11:09 pm, Sunday, 2 August 2026
- 30
Tag :
Popular Post























