2:43 am, Monday, 3 August 2026

এ এস এম ফিরোজ আলম ও মো. আব্দুল হান্নান মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত

  • MIT ERP
  • Update Time : 01:31:55 am, Monday, 3 August 2026
  • 3

এ এস এম ফিরোজ আলম ও মো. আব্দুল হান্নান মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

এ এস এম ফিরোজ আলম ও মো. আব্দুল হান্নান, এমপি মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। গত ৩০ জুলাই অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৯০তম সভায় তাদের এই পদে নির্বাচিত করা হয়। তারা দুজনই ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এ এস এম ফিরোজ আলম, ভাইস চেয়ারম্যান : বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ আলম বেঙ্গল ট্রেডিং অ্যাসোসিয়েটসের (টোকিও) ব্যবস্থাপনা পরিচালক। তিনি ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক এবং মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের (এমবিএসএল) চেয়ারম্যান। তিনি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের একজন উদ্যোক্তা ও সাবেক চেয়ারম্যান এবং পটুয়াখালীর কালাইয়ার সাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা। এ ছাড়া তিনি আর্থিক সেবাসহ দেশে ও বিদেশে অনেক ব্যবসার সঙ্গে জড়িত। মো. আব্দুল হান্নান, এমপি, ভাইস চেয়ারম্যান : মো. আব্দুল হান্নান, এমপি মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নির্বাচিত সংসদ সদস্য। মো. আব্দুল হান্নান, এমপি ডেবস্টার অ্যাসোসিয়েটস লিমিটেড ও মুরাদ অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়া তিনি কয়েকটি রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্প ও অন্যান্য ব্যবসার সঙ্গে জড়িত। তিনি শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবায় একজন নিবেদিত কর্মী। বিজ্ঞপ্তি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

এ এস এম ফিরোজ আলম ও মো. আব্দুল হান্নান মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত

Update Time : 01:31:55 am, Monday, 3 August 2026