সিলেটে চায়ের দোকানে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন করছিলেন এক শিক্ষক। খবর পেয়ে সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তার কাছ থেকে সাড়ে ৫শ খাতা উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকসংলগ্ন একটি চায়ের দোকানে বসে ইকবাল হোসেন সোহান নামের ওই শিক্ষক উত্তরপত্র মূল্যায়নের কাজ করছিলেন। তিনি সিলেট নগরীর উপশহরস্থ মেট্রোসিটি ওমেন্স মডেল কলেজের প্রভাষক এবং তিনি সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের একজন পরীক্ষক। সিলেট শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক চৌধুরী মামুন আকবর জানান, নিয়মবহির্ভূতভাবে ইকবাল হোসেন সোহান নামের ওই শিক্ষক চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে এইচএসসি বাংলা বিষয়ের উত্তরপত্র মূল্যায়ন করছিলেন। খবর পেয়ে তার কাছ থেকে সাড়ে ৫শ উত্তরপত্র উদ্ধার করা হয়। এর মধ্যে দেড়শ উত্তরপত্রের মূল্যায়ন করা হয়ে গেছে এবং বাকি ৪শ মূল্যায়নের বাকি ছিল। অভিযুক্ত শিক্ষক ইকবাল হোসেন সোহানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এ ছাড়া মেট্রোসিটি ওমেন্স মডেল কলেজ কর্তৃপক্ষও তাকে শোকজ করেছে।
শিরোনাম :
চায়ের দোকানে বসে পরীক্ষার খাতা মূল্যায়ন: সিলেটে শিক্ষক আটক
- Update Time : 02:41:21 am, Monday, 3 August 2026
- 21
Tag :
Popular Post





















