আজ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র, ১৪৩৩ | ০২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৫%

মিরপুর বিআরটিএতে আনসারের অভিযানে দালালচক্রের ৫ সদস্য আটক

  • MIT ERP
  • Update Time : 05:28:02 am, Tuesday, 4 August 2026
  • 26

মিরপুর বিআরটিএতে আনসারের অভিযানে দালালচক্রের ৫ সদস্য আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালবিরোধী অভিযানে দালালচক্রের পাঁচ সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সোমবার (৩ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের কাফরুল থানাধীন মিরপুর বিআরটিএ কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

আনসার সূত্র জানায়, বিআরটিএ কার্যালয়ে আগত সেবাগ্রহীতাদের গাড়ি-সংক্রান্ত বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের সময় কয়েকজনের সন্দেহজনক কার্যক্রম দায়িত্বরত আনসার সদস্যদের নজরে আসে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের উপস্থিতিতে প্লাটুন কমান্ডার (পিসি) মো. খোরশেদ আলমের নেতৃত্বে কার্যালয়ের অভ্যন্তরে দালালবিরোধী অভিযান চালানো হয়।

অভিযানে দালালচক্রের পাঁচ সদস্যকে হাতেনাতে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক হিরা (২০)-কে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. ইয়াছিন (৩১), মো. আব্দুর রহিম (৪৬), মো. জামাল (৩৮) ও মো. মামুনুর রশিদ (২৯)-কে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় দণ্ডপ্রাপ্তদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

অভিযানে প্লাটুন কমান্ডার মো. খোরশেদ আলম, এপিসি মো. আল মিজান এবং আনসার সদস্য মো. মতিয়ার, মো. ইমরান হোসেন, পবিত্র চন্দ্র সিংহ ও মানিক মিয়া দায়িত্ব পালন করেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, সরকারি বিভিন্ন সেবাপ্রতিষ্ঠানে সেবাগ্রহীতাদের হয়রানি এবং দালালচক্রের দৌরাত্ম্য রোধে তাদের সদস্যরা সার্বক্ষণিক সতর্ক থেকে দায়িত্ব পালন করে আসছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

গণভোটের গণরায় বাস্তবায়ন হলে দেশের আইন-শৃঙ্খলা ভালো হবে

মিরপুর বিআরটিএতে আনসারের অভিযানে দালালচক্রের ৫ সদস্য আটক

Update Time : 05:28:02 am, Tuesday, 4 August 2026