6:25 am, Tuesday, 4 August 2026

চতুর্থ শিল্পবিপ্লবের যুগে উচ্চশিক্ষাকে কর্মমুখী করা অপরিহার্য

  • MIT ERP
  • Update Time : 04:56:57 am, Tuesday, 4 August 2026
  • 2

চতুর্থ শিল্পবিপ্লবের যুগে উচ্চশিক্ষাকে কর্মমুখী করা অপরিহার্য

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চতুর্থ শিল্পবিপ্লবের যুগে উচ্চশিক্ষাকে যুগোপযোগী ও কর্মমুখী করে তোলার ওপর জোর দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। শনিবার সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সম্মেলনে বক্তারা বলেন, মেধাভিত্তিক উচ্চশিক্ষা ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ে দলীয়করণ বন্ধ, ভিন্নমতের চর্চা এবং রাষ্ট্র গঠনে শিক্ষকদের সক্রিয় ভূমিক পালন করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফ্ফর আহমদ চৌধুরী মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘বিপ্লব ও বিজয়ে ৩৬ জুলাই: নতুন প্রত্যাশায় আগামীর ভাবনা’ শীর্ষক এ সম্মেলনে দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে নিয়োগ ও প্রশাসনে দলীয় প্রভাবের কারণে অনেক ক্ষেত্রে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হয়েছেন।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, শিক্ষকদের ঐক্যবদ্ধ থেকে জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। সম্মেলনে ‘উচ্চ শিক্ষায় উৎকর্ষ ও পেশাদারিত্ব: সময়ের অনিবার্য অপরিহার্যতা’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মো. আতিয়ার রহমান।

তিনি জানান, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন, বিগ ডেটা ও আইওটির মতো প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে উচ্চশিক্ষাকে যুগোপযোগী ও কর্মমুখী করে তোলা অপরিহার্য হয়ে উঠেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

রাজধানীতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪১৯ জন

চতুর্থ শিল্পবিপ্লবের যুগে উচ্চশিক্ষাকে কর্মমুখী করা অপরিহার্য

Update Time : 04:56:57 am, Tuesday, 4 August 2026