দীর্ঘদিন ধরে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন না হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ বাড়ছে বলে দাবি করেছেন নেতারা। নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা মামলা প্রত্যাহার এবং দ্রুত ত্রিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে আজ রোববার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন চা শ্রমিকরা। রোববার দুপুরে শহরের বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচির আগে বালিশিরা ভ্যালির ৬৪টি চা বাগানের পঞ্চায়েত কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা। সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় অনেক বাগানে ভারপ্রাপ্তদের দিয়ে কমিটি পরিচালিত হচ্ছে। এতে শ্রমিকদের অধিকার আদায়ের কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানান তাঁরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা অভিযোগ করেন, একটি পক্ষ আদালতে মামলা করে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করছে। তিনি বলেন, মামলার নিষ্পত্তি হলে দ্রুত নির্বাচন কমিশন গঠন করে তফসিল ঘোষণা করা সম্ভব হবে।
শিরোনাম :
শ্রীমঙ্গলে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে মানববন্ধন
- Update Time : 07:24:06 pm, Sunday, 2 August 2026
- 36
Tag :
Popular Post























