যশোরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অর্পা খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে জখম করেছে এক বখাটে যুবক। রোববার (২ আগস্ট) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার দায়তলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দায় এ ঘটনা ঘটে। আহত অর্পা ফতেপুর গ্রামের সবুর মোল্যার মেয়ে এবং ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। সে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। আহত অর্পা জানায়, ভগবতীতলা গ্রামের মহাসিন আলীর ছেলে মাহিম হোসেন দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু সে ওই প্রস্তাবে রাজি হয়নি। রোববার দুপুর দেড়টার দিকে অর্পা বিদ্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে ছিল। এ সময় মাহিম সেখানে এসে তাকে আবারও প্রেমের প্রস্তাব দেয়। অর্পা তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে মাহিম ক্ষুব্ধ হয়ে তার ডান হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, ছুরিকাহত অর্পা আশঙ্কামুক্ত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, বখাটের ছুরিকাঘাতে স্কুলছাত্রী আহত হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম :
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত
- Update Time : 08:20:41 pm, Sunday, 2 August 2026
- 32
Tag :
Popular Post
























