9:55 pm, Sunday, 2 August 2026

জামায়াত-এনসিপির কর্মকাণ্ডে নিষিদ্ধ আওয়ামী লীগ উৎসাহ পাচ্ছে: আবু হানিফ

  • MIT ERP
  • Update Time : 08:40:39 pm, Sunday, 2 August 2026
  • 7
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ বলেছেন, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিছু উসকানিমূলক ও সংঘাতমূলক কর্মকাণ্ডে নিষিদ্ধ আওয়ামী লীগ উৎসাহ পাচ্ছে। তিনি বলেন, এমন কোনো কর্মকাণ্ড করা উচিত নয়, যাতে নিষিদ্ধ দলটি রাজনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ পায়। রোববার বিকেলে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জে ছাত্র-জনতার ভূমিকা, প্রত্যাশা ও ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠন এ সভার আয়োজন করে। আবু হানিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধু ৩৬ দিনের আন্দোলনের ফল নয়। আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের দুঃশাসনের বিরুদ্ধে মানুষের জমে থাকা ক্ষোভই ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বিস্ফোরিত হয়েছিল। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় এই আন্দোলন গড়ে ওঠে। ওই আন্দোলনের পর থেকেই আমরা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ধারাবাহিক কর্মসূচি পালন করেছি এবং গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছি। তিনি বলেন, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে ছাত্র-জনতা রাজপথে নেমে আসে এবং শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটে। গণঅভ্যুত্থানের দুই বছর পরও পতিত ফ্যাসিবাদের দোসররা বিভিন্নভাবে আস্ফালন করছে, বিদেশে বসে হুমকি-ধমকি দিচ্ছে। তবে ৫ আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কবর রচিত হয়েছে, তাদের আর ফিরে আসার সুযোগ নেই। জামায়াত ও এনসিপির সমালোচনা করে আবু হানিফ বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জামায়াত আমাদের সহযোগী ছিল। কিন্তু এখন তারা এবং তাদের মিত্ররা কথায় কথায় সরকার পতনের কথা বলছে। একটি সরকার দায়িত্ব নেওয়ার পর তাকে কাজ করার সুযোগ দিতে হবে। সরকারকে সব রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে এগোতে হবে। জামায়াত ও এনসিপির উসকানিমূলক বক্তব্য এবং সংঘাত সৃষ্টিকারী কর্মকাণ্ডে নিষিদ্ধ আওয়ামী লীগ উৎসাহ পাচ্ছে। তাই বিরোধী দলগুলোর প্রতি আহ্বান থাকবে, এমন কোনো কর্মসূচি বা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকুন, যাতে নিষিদ্ধ দলটি রাজনৈতিকভাবে সুবিধা নিতে পারে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যা এখন গ্যাস সংকট, লোডশেডিং এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির বাজার। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। সরকারকে এসব বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় জনদুর্ভোগের কারণে মানুষ যেকোনো সময় রাজপথে নামতে পারে। কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি মুখলেছুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে এবং সহসভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হযরত আলী অভি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমেদ, জেলা জমিয়তে ওলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, এনসিপির কিশোরগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস কে রাসেল, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ কাজল, ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইমন খান ও সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আর কে রাকিব, সদস্য ইব্রাহিম, জেলা সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান এবং শ্রমিক অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সরকার প্রমুখ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

গ্রিসে দাবানল নেভানোর সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ

জামায়াত-এনসিপির কর্মকাণ্ডে নিষিদ্ধ আওয়ামী লীগ উৎসাহ পাচ্ছে: আবু হানিফ

Update Time : 08:40:39 pm, Sunday, 2 August 2026