আজ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন, ১৪৩৩ | ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৯%

রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

  • MIT ERP
  • Update Time : 08:44:03 am, Friday, 16 October 2026
  • 16

রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর বাংলামোটরে অবস্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক লক্ষ্য করে পরপর তিনটি ককটেল ছোড়ে। এর মধ্যে একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। বাকি দুটি বিস্ফোরিত না হয়ে সড়কেই পড়ে থাকে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে পুলিশ কর্মকর্তারা অবিস্ফোরিত ককটেল দুটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

তুরাগে রেস্টুরেন্টে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে হোটেল কর্মচারীর মৃত্যু

রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

Update Time : 08:44:03 am, Friday, 16 October 2026