আজ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন, ১৪৩৩ | ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩২°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৯%

তুরাগে রেস্টুরেন্টে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে হোটেল কর্মচারীর মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 09:34:59 am, Friday, 16 October 2026
  • 9

তুরাগে রেস্টুরেন্টে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে হোটেল কর্মচারীর মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর তুরাগে একটি রেস্টুরেন্টে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তুরাগ থানাধীন দিয়াবাড়ির ২ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডের আই ব্লকে অবস্থিত বালির রেস্টুরেন্টের বাইরে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মুজাহিদ বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার রাজাপুর থানার নিজ গালুয়া গ্রামের ইলিয়াস হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন হোটেল কর্মচারী ছিলেন। হাসপাতালে আসা মুজাহিদের এক সহকর্মী বিশ্বজিৎ বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১২টার দিকে মুজাহিদ অন্য সহকর্মীদের সঙ্গে রেস্টুরেন্টের বাইরের অংশ পানি দিয়ে পরিষ্কার করার কাজ করছিলেন।

অসাবধানতাবশত পানি তোলার মোটর থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে আমরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ২টার দিকে জানান, মুজাহিদ আর বেঁচে নেই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নাগরপুরে বখাটে শিক্ষার্থীর বিরুদ্ধে শিক্ষিকা লাঞ্ছিতের অভিযোগ

তুরাগে রেস্টুরেন্টে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে হোটেল কর্মচারীর মৃত্যু

Update Time : 09:34:59 am, Friday, 16 October 2026