9:42 pm, Monday, 3 August 2026

কাশিমপুর মহিলা কারাগারে বন্দী স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে ইয়াবাসহ স্বামী আটক

  • MIT ERP
  • Update Time : 06:21:12 pm, Sunday, 2 August 2026
  • 8
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসে ১২৭ পিস ইয়াবাসহ রেজাউল করিম (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে কারা কর্তৃপক্ষ। পরে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক রেজাউল করিম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বেলতলী গ্রামের মৃত নজরুল ইসলাম নজুর ছেলে। তার স্ত্রী আফরোজা আক্তার বর্তমানে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। কারাগার ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে রেজাউল করিম বন্দী স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আসেন। কারাগারের আরপি (রিসেপশন) চেকপোস্টে দর্শনার্থীদের জন্য নির্ধারিত নিরাপত্তা তল্লাশির সময় দায়িত্বরত কারারক্ষীদের কাছে তার আচরণ সন্দেহজনক মনে হয়। এ কারণে তাকে আরও নিবিড়ভাবে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে তার দেহে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২৭ পিস ইয়াবা উদ্ধার করেন কারারক্ষীরা। ইয়াবা উদ্ধারের পরপরই তাকে আটক করা হয়। পরে কারা কর্তৃপক্ষ বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করলে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় নিয়মিতভাবে দর্শনার্থীদের তল্লাশি করা হয়। এ ধরনের তল্লাশির কারণেই ইয়াবা কারাগারের ভেতরে প্রবেশের আগেই উদ্ধার করা সম্ভব হয়েছে। এ বিষয়ে কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হামিদুল ইসলাম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

কাশিমপুর মহিলা কারাগারে বন্দী স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে ইয়াবাসহ স্বামী আটক

Update Time : 06:21:12 pm, Sunday, 2 August 2026