আজ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯১%

বিএনপি নেতা ইসহাক হত্যা মামলায় শাহজাহান ওমর গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 04:36:28 pm, Sunday, 30 August 2026
  • 41

বিএনপি নেতা ইসহাক হত্যা মামলায় শাহজাহান ওমর গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর আদাবর এলাকায় স্থানীয় বিএনপি নেতা ইসহাক জোমাদ্দারকে গুলি করে হত্যার মামলায় ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

রোববার (৩০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপপরিদর্শক মহেশ চন্দ্র সিংহ তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। জানা যায়, নিহত ইসহাক জোমাদ্দার (৫০) ছিলেন আদাবর থানা এলাকার সাবেক ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক। ২০২৪ সালের ৫ আগস্ট বিকালে আদাবর থানার শ্যামলী ক্লাব মাঠের বিপরীত পাশে আন্দোলন চলাকালে তিনি গুলিবিদ্ধ হন।

পরে গুরুতর অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় হওয়া মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে শাহজাহানকে গ্রেপ্তার দেখানো হয়। তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করা হয়, যাতে ইসহাক নিহত হন।

মামলার সুষ্ঠু তদন্ত ও আসামি জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে যাওয়া ঠেকাতে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন ছিল। এছাড়া শাহজাহান ওমরের বিরুদ্ধে নিউমার্কেট, ঝালকাঠির রাজাপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক হত্যা, দুর্নীতি ও বিস্ফোরক মামলা বিচারাধীন রয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ওরাকল ও মাইক্রোসফটে বড় ছাঁটাই: নেপথ্যে কি কৃত্রিম বুদ্ধিমত্তা?

বিএনপি নেতা ইসহাক হত্যা মামলায় শাহজাহান ওমর গ্রেপ্তার

Update Time : 04:36:28 pm, Sunday, 30 August 2026