আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক, ১৪৩৩ | ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ২৯%

মানিকগঞ্জের হরিরামপুরে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তালিকায় বহিষ্কৃত যুবদল নেতার স্ত্রী

  • MIT ERP
  • Update Time : 11:04:08 pm, Thursday, 15 October 2026
  • 27

মানিকগঞ্জের হরিরামপুরে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তালিকায় বহিষ্কৃত যুবদল নেতার স্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় নতুন করে সার ডিলার নিয়োগ নিয়ে উঠেছে নানা বিতর্ক। নতুন ডিলারশীপ পাওয়া ১৩ জনই বিএনপি নেতা-কর্মী ও তাদের পরিবারের সদস্য। কেউ নিজ নামে, কেউ স্ত্রী-সন্তানের নামে নিয়েছেন সারের ডিলার।

এমনকি উপজেলা যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব আবু সা’দাত মো. শাহিনের স্ত্রীও পেয়েছেন সারের ডিলারশীপ। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ বিএনপির একাংশের নেতা-কর্মীরা। গত শুক্রবার (৯ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সার ব্যবস্থাপনা ও মনিটরিং শাখা থেকে মানিকগঞ্জ জেলার নতুন সার ডিলার নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সুপারিশ এবং সারসংক্রান্ত কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির অনুমোদিত তালিকায় হরিরামপুরের ১৩ জন ডিলারের নাম রয়েছে।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয় থেকে সার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরবর্তীতে ১৬ আগস্ট পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ডিলারশীপ পেতে প্রথম দফায় ৯২ জন এবং দ্বিতীয় দফায় ৩০ জন আবেদন করেন। এদের মধ্যে থেকেই ১৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া সবাই জেলা কমিটির সুপারিশে ১ম স্থানে ছিল। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ৬নং বয়ড়া ইউনিয়নে সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন হরিরামপুর উপজেলা যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব আবু সা’দাত মো. শাহিনের স্ত্রী হ্যাপি আক্তার।

তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম খোয়াব। এর আগে গত ২৪ আগস্ট চাঁদাবাজি ও নানা অনিয়মের অভিযোগ তুলে আবু সা’দাত মো. শাহিনের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। হরিরামপুর উপজেলা চত্ত্বর থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলে কয়েকশ’ নারী-পুরুষ অংশ নেয়। এর পর দিন ২৫ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে তাকে উপজেলা যুবদলের সদস্য সচিবের পদ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবদল।

যুবদলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকেও অব্যাহতি দেওয়া হয় তাকে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে বক্তব্যের জন্য মুঠোফোনে আবু সা’দাত মো. শাহিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব শাহজাহান সিরাজ বলেন, ‘সার নীতিমালা-২০২৬ এর নিয়ম-কানুন মেনে ডিলারশীপ দেওয়া হয়েছে। কে কোন রাজনৈতিক দলের, সেই বিষয় নিয়ে আমাদের মন্তব্যের প্রয়োজন নেই। উপজেলা থেকে যে বিষয় আছে, জেলা থেকে গেছে, মন্ত্রণালয় সেগুলো যাচাই-বাছাই করে প্রকৃত ব্যক্তি যারা পাওয়ার তাদেরকেই দিয়েছে।

কে কোন দল-মত-পথ করে সে বিষয়ে মন্তব্য করতে রাজি না।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সাবেককে ভুলতে সময় লাগতে পারে আট বছর, গবেষণার তথ্য

মানিকগঞ্জের হরিরামপুরে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তালিকায় বহিষ্কৃত যুবদল নেতার স্ত্রী

Update Time : 11:04:08 pm, Thursday, 15 October 2026