আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক, ১৪৩৩ | ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

জাতীয় দলের জার্সিতেই ক্রিকেটকে বিদায় বলতে চান জাহানারা

  • MIT ERP
  • Update Time : 12:40:26 am, Saturday, 17 October 2026
  • 31

জাতীয় দলের জার্সিতেই ক্রিকেটকে বিদায় বলতে চান জাহানারা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়ার আগে বাংলাদেশের জার্সিতে আরও একবার মাঠে নামার ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক জাহানারা আলম। বেশ কিছুদিন মাঠের বাইরে থাকার পর জাতীয় দল এবং ঘরোয়া ক্রিকেটে পুনরায় ফেরার ইচ্ছা পোষণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়েছেন ৩৩ বছর বয়সি এই পেসার।

তার ফেরার বিষয়ে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, জাহানারা নিজেই ক্রিকেটে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। বিসিবির নারী বিভাগের প্রধান রফিকুল ইসলাম বাবুও বিষয়টি নিশ্চিত করেছেন। তার ভাষ্য, জাহানারা আবার খেলতে চান এবং মাঠ থেকেই পেশাদার ক্রিকেটকে বিদায় জানাতে আগ্রহী।

জাহানারার সঙ্গে যোগাযোগের বিষয়ে রফিকুল ইসলাম বাবু বলেন, ‘সে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল এবং জোর দিয়ে বলেছিল যে, সে ফিরে আসতে চায় এবং খেলতে চায়। ’ ২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন জাহানারা। এরপর ২০২৫ সালের শুরুতে মানসিকভাবে প্রস্তুত না থাকার কথা জানিয়ে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি নেন তিনি।

পরে অস্ট্রেলিয়ায় চলে যান। এরপর থেকে জাতীয় দল, ঘরোয়া ক্রিকেট কিংবা নারী ক্রিকেটের অন্য কোনো কার্যক্রমে তাকে দেখা যায়নি। বাবুর মতে, দেশের স্বার্থে ব্যক্তিগত বিরোধ বা দলীয় কোন্দলকে গুরুত্ব দেওয়া উচিত নয়। জাহানারা তাকে জানিয়েছেন, জাতীয় দলে খেলেই অবসর নেওয়া তার লক্ষ্য। সে জন্য নিজেকে ফিটও রেখেছেন এই পেসার। ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের নারী ক্রিকেটে আলোচনার কেন্দ্রে আসেন জাহানারা।

তখন সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন তিনি। পরে স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মঞ্জুরুলকে স্থায়ীভাবে নিষিদ্ধ করে বিসিবি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: জানত না সরকার, জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়

জাতীয় দলের জার্সিতেই ক্রিকেটকে বিদায় বলতে চান জাহানারা

Update Time : 12:40:26 am, Saturday, 17 October 2026